× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ, সাধারণ সম্পাদক বোরহান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ২১:১৯ পিএম

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন (ডান থেকে বামে)। ছবি: প্রবা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন (ডান থেকে বামে)। ছবি: প্রবা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের জ্যেষ্ঠ আলোকচিত্রী সাংবাদিক ইন্দ্রজিৎ কুমার ঘোষ। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফ্রিল্যান্স ফটো সাংবাদিক কাজী বোরহান উদ্দিন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব মিলনায়তনে ভোটগ্রহণ হয়। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৫৮ জন সদস্যের মধ্যে ১৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ইন্দ্রজিৎ কুমার ঘোষ পেয়েছেন ৭৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউদ্দিন আহমেদ বিটু পেয়েছেন ৫৩ ভোট ও মো. আমিনুল ইসলাম পেয়েছেন ২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ফ্রিল্যান্স ফটো সাংবাদিক কাজী বোরহান উদ্দিন পেয়েছেন ৯১ ভোট। এ পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভারের জীবন আমীর পেয়েছেন ৫৬ ভোট।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের নাসিম সিকদার ও বাংলাদেশ পোস্টের জহির উদ্দিন আহাম্মেদ সাইমন।   

কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে এসেছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, দৈনিক দিনকালের বাবুল তালুকদার, কোষাধ্যক্ষ পদে সংগ্রামের আব্দুল আজিজ ফারুকী, সাংগঠনিক সম্পাদক পদে দ্য গুড মর্নিং পত্রিকার মোবারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময়ের আলোর আবদুল্লাহ আল মমীন, দপ্তর সম্পাদক যুগান্তরের মো. রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এসেছেন আলোকিত বাংলাদেশের এম খোকন সিকদার।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের আল আমিন লিয়ন, দেশ রূপান্তরের মো. মহুবার রহমান, সময়ের আলোর মশিউর রহমান সুমন ও ইনকিলাবের ফটো সাংবাদিক এস এ মাসুম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা