× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ দোকানের সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ এএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৩ এএম

আহত বিএনপি নেতা আলী জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আহত বিএনপি নেতা আলী জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় নিজ দোকানের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আলী জামান (৫৫) নামের এক বিএনপি নেতা। 

অভিযোগ বয়েছে, পূর্বশত্রুতার জেরে বুধবার রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

আলী জামান হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক।

তিনি বেড়িবাঁধ এলাকায় গাড়ির যন্ত্রাংশের দোকান পরিচালনা করেন।

আহত আলী জামানের ভাই সাদ রহমান জানান, রাত ১২টার দিকে রিপন, জনি, বাবুল, শামীম, জসিম, সাহাবুদ্দিনসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাতে জখম হয়।

পরে গুরুতর আহত অবস্থায় আলী জামানকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে এসেছেন।

তিনি আরও জানান, তার (আলী জামান) শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা