× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিএনপি দায়িত্ব নেওয়ার পর নারী ও শিশু নির্যাতন বেড়েছে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২১:০০ পিএম

জাতীয় সংসদ ভবনের সামনে সোমবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাতীয় নারী শক্তি’। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনের সামনে সোমবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাতীয় নারী শক্তি’। ফাইল ছবি

দেশে সাম্প্রতিক সময়ে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাতীয় নারী শক্তি’।

জাতীয় সংসদ ভবনের সামনে সোমবার দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নারী ও শিশু নির্যাতনের ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে। একই সঙ্গে তরুণদের একটি অংশ মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার সংকটেও জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে তারা উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে- এমন বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জনজীবনের বাস্তব চিত্র সরেজমিনে দেখার আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা