× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, সাবেক সেনাসদস্যসহ আটক ৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২০:৩৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ২০:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার ধানমন্ডিতে ব্যাংক থেকে তোলা ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক সাবেক সেনাসদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডি লেক এলাকায় রবিবার দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, রবিবার দুপুরে দিকে একজন ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে ফেরার পথে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।

ফোন পেয়ে ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানাকে জানানো হয়। এদিকে ভুক্তভোগী ব্যক্তি নিজেই ছিনতাইকারীদের পিছু নেন। ধাওয়ার একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন রাস্তায় ছিটকে পড়ে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

খবর পেয়ে ধানমন্ডি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তানভীর আবেদীন জুয়েল নামের ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে আরও তিনজনকে আাটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে তানভীর আবেদীন জুয়েল ও মজিবর ছাড়াও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন জাকির রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম সোমবার বিকেলে বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত চারজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা