প্রতীকী ছবি
রাজধানীর গেন্ডারিয়া দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতরা হলেন পথচারী আশা আকতার (২০) ও সিয়াম (১৮) এবং চা বিক্রেতা আলমগীর (৩৩)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ ৩ জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করেছি”।