প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২২:৩২ পিএম
ঢাকার চট্টগ্রাম সমিতির উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে খতমে কোরআন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার চট্টগ্রাম সমিতির উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে খতমে কোরআন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ঢাকার তোপখানা রোডস্থ সমিতি মিলনায়তনে গত শনিবার আয়োজিত সভায় সভাপত্বিত করেন সমিতির সহসভাপতি ও সাবেক সিনিয়র জেলা জজ মোহাম্মদ সফিউল আজম চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দীন, নির্বাহী পরিষদের সহসভাপতি গিয়াস উদ্দীন চৌধুরীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।