× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ২০:০৫ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ২০:০৬ পিএম

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের সক্রিয় দুই সদস্যকে ডিএমপি নড়াইল থেকে গ্রেপ্তার করেছে। ছবি: ডিএমপি

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের সক্রিয় দুই সদস্যকে ডিএমপি নড়াইল থেকে গ্রেপ্তার করেছে। ছবি: ডিএমপি

অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের সক্রিয় দুই সদস্যকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

ডিএমপি নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।

ডিবি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করত। ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা পাওয়ার পরই ক্রেতাকে ব্লক করে দিয়ে তারা প্রতারণা করে আসছিল।

গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণকালে ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়। নড়াইল জেলার সদর থানাধীন ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা