× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন মুখপাত্র আকতার হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ০৯:৪০ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ০৯:৫৩ এএম

ডিএমপির মুখপাত্র  মো. আকতার হোসেন। ছবি: সংগৃহীত

ডিএমপির মুখপাত্র মো. আকতার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকতার হোসেন।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের মঙ্গলবার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগে পদায়ন করা হয়েছে।

এর আগে সিলেট থেকে বদলি হয়ে ডিএমপিতে যোগ দেন আকতার হোসেন। 

তিনি লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কাজেও তার অভিজ্ঞতা রয়েছে।

নতুন দায়িত্বে তিনি ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা