× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামরাঙ্গীরচরে পারিবারিক কলহে কলেজছাত্রীর আত্মহত্যা

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৫:৩৮ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ। ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ। ফাইল ছবি

ঢাকার কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে রিশাত জাহান অমি নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

কলামাঠ এলাকার একটি বাসায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অমি ঢাকা সিটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে অমি তার নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমির চাচা জাকির হোসেন জানান, অমি কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার ওসমান গনির মেয়ে। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয় নিয়ে তার কলহ হয়েছিল। এর জেরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ভোরের দিকে তিনি নিজ কক্ষে আত্মহত্যা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করার পর মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা