× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর ২ থানার ওসি প্রত্যাহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২২:২০ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জদের (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক আদেশে শনিবার দুই থানার ওসিকে প্রত্যাহার ও সংযুক্ত করার বিষয়টি জানানো হয়।

প্রত্যাহারের পর দুই পুলিশ কর্মকর্তাকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন—তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

ডিএমপির আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, দুই কর্মকর্তার প্রত্যাহার ও সংযুক্তির সিদ্ধান্ত শনিবার থেকেই কার্যকর হয়েছে।

তবে আদেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দিষ্ট প্রশাসনিক কারণ বা কোনো ঘটনার উল্লেখ করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা