× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চলবে: ডিএনসিসি প্রশাসক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৭:৪৮ পিএম

রাজধানীর মহাখালী জোন-৩ আঞ্চলিক কার্যালয়ের সামনে শনিবার বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধনকালে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: ডিএনসিসি

রাজধানীর মহাখালী জোন-৩ আঞ্চলিক কার্যালয়ের সামনে শনিবার বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধনকালে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; এটি চলমান প্রক্রিয়া হিসেবে পরিচালিত হবে। নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করে রাজধানীকে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা হবে।

রাজধানীর মহাখালী জোন-৩ আঞ্চলিক কার্যালয়ের সামনে শনিবার বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সিটি করপোরেশনের প্রতিটি জোনে ‘ক্লিন উইক’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় মহাখালীতে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন বিশাল ভৌগোলিক এলাকা ও বিপুল জনসংখ্যার নগর। এত বড় শহরকে শুধু সিটি করপোরেশনের পক্ষে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নাগরিকদেরও এ কাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শফিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন নিয়মিত রুটিন অনুযায়ী দায়িত্ব পালন করছেন। তবে শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নাগরিকদের যেখানে-সেখানে টিস্যু, প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ফেলার অভ্যাস পরিবর্তন করতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও বাড়ির সামনের অংশ পরিষ্কার রাখলে এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেললে নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন নগরীর লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী। এ ছাড়া ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবির, সচিব মো. আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও আব্দুর রহমান সানীর নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাখালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা