× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুরে উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২২:০৩ পিএম

এনা বাস। প্রতীকী ছবি

এনা বাস। প্রতীকী ছবি

ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া একটি যাত্রীবাহী বাস মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে বুধবার ভোর ৪টার দিকে এনা পরিবহনের ৪০ সিটের একটি বাস চুরি হয়ে যায়। 

বাসটি চুরির পর মাহফুজ নামে এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। 

৯৯৯-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ডিএমপি কন্ট্রোল রুম, তুরাগ থানা এবং রূপনগর থানায় বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানালে বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের সাহায্যে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে ৫০০ গজ উত্তরে অভিযান চালিয়ে এনা পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে। 

এ সময় চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. রাসেল (২১) ও লালচান (৩০)। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা