× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোভাবে বাস চালিয়ে ‘ট্রলের জবাব দেবেন’ নারীরা, যাত্রীদের মধ্যে স্বস্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৪:২২ পিএম

গাজীপুর বিআরটিসি ট্রেনিং সুপারভাইজার রিতা আক্তার এবং বিআরটিসির ‘পিংক’ বাস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর বিআরটিসি ট্রেনিং সুপারভাইজার রিতা আক্তার এবং বিআরটিসির ‘পিংক’ বাস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নারী চালকদের পরিচালনায় বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। বিশেষ করে নারী যাত্রীরা এই সার্ভিসকে স্বাগত জানিয়েছেন। 

তাদের প্রত্যাশা, নারী চালকদের পরিচালিত বাসে যাতায়াতের সময় হ্যারাজমেন্ট ও অতিরিক্ত ভিড়ের মতো সমস্যাগুলো থেকে কিছুটা স্বস্তি মিলবে।

বাসে ওঠা এক নারী বলেন, বা“সে যে হ্যারামেন্টটা হওয়া লাগে, সেটা এখানে হব না।”

নারী চালকরা ঠিকভাবে বাস চালাতে পারবেন কি না-এমন প্রশ্নে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “অবশ্যই পারবে, অবশ্যই। তারা কনফিডেন্সটা নিয়েই এখানে আসছে। আর যে কনফিডেন্স নিয়েই তাদের এখানে অ্যাপ্রুভ করা হয়েছে- রাস্তায় তারা নামবে, অবশ্যই তারা ভালো পারবে।

তবে ভাড়ার বিষয়ে এখনও কিছু জানতে পারেননি উল্লেখ করে তিনি বলেন,“আশা করি যে জেনারেল হবে, সব জাগায় যা এখানে তাই হবে।”

আরেক নারী যাত্রী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “এখন আলাদা একটা সার্ভিস পাবো। যেমন ছেলেদের সাথে একসাথে উঠতাম আগে। অনেক বেশি ভিড়ের মধ্যে উঠতে হতো।”

পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি অভিযোগ করে বলেন, পাবলিক বাসে “অনেক বেশি ধাক্কাধাক্কির পাশাপাশি ব্যাডটাস করতো ছেলেরা, এখন আর এরকমটা হবে না। আমরা মেয়েরা মেয়েরা স্বাধীনভাবে উঠতে পারবো, চলতে পারবো।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বাস সার্ভিস নিয়ে অনেকে ট্রল করছেন। কেউ কেউ বলছেন, নারীরা রাস্তায় নামলে তারা দুর্ঘটনার শিকার হবেন। এ বিষয়ে গাজীপুর বিআরটিসি ট্রেনিং সুপারভাইজার রিতা আক্তারকে প্রশ্ন করেন এক সাংবাদিক।

জবাবে রিতা আক্তার বলেন, “আসেলে নতুন কোনোকিছূ একসেপ্ট করা সবার কাছে একটু টাফ হয়ে যায়। আর সবাই সবকিছু সাথে সাথেই একসেপ্ট করবে এরেকম আমরা চাবও না। আমরা আগে দেখিয়ে দিব, আমরা আসলে পারছি।”

“নারী চালকদের একটাই কথা যে আমরা কথা বলবো না। যে সব ট্রল হচ্ছে সেগুলো আমরা শুনবো। গাড়ি যখন আমরা চালাব রাস্তায়, তখন আমরা বুঝিয়ে দিব- এ সব ট্রল একেবারে মিথ্যা, এগুলোকে ভেঙে দিতে পেরেছি। এবং তাদের থেকে আমরা আরও ভালোভাবে চালাতে পারছি।”

“আমরা পাল্লা দিব না, আমরা ভালোভাবে গাড়ি চালাব”, বলেও উল্লেখ করেন তিনি।

এসব গাড়িতে আলাদা কোনো ফিচার আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিচার বলতে, এটা মেয়েরা চালাবে। এর থেকে বড় ফিচার মনে হয় না থাকার দরকার আছে “

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, নারীরা গাড়ি চালাবেন বলে এখানে অতিরিক্ত গতির কোনো সুযোগ থাকবে না। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রল হওয়ায় নারী চালকরাও আরও বেশি সচেতন থাকবেন বলেও জানান তিনি।

গাড়িতে ইন্টারনেটের ব্যবস্থা আছে কি না- এমন প্রশ্নে তিনি জানান, আপাতত এই ব্যবস্থা নেই। তবে সিসিটিভি ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা