× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি হলেন ফারাহ নূর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৬:৩২ পিএম

ফারাহ নূর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফারাহ নূর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ) ফারাহ নূরকে কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হিসেবে নিয়োগ দিয়েছে।

এ নিয়োগের মাধ্যমে তিনি কোম্পানির ইতিহাসে প্রথম নারী কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ নিয়োগ গত ২৩ জুলাই থেকে কার্যকর হয়েছে।

আইন ও করপোরেট খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফারাহ নূর ২০ বছরেরও বেশি সময় ধরে বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত।

এছাড়াও, দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি আইন প্রতিষ্ঠানে তিনি চার বছরেরও বেশি সময় অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করেছেন।

২০০৫ সালে প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে তিনি লিগ্যাল ও বিজনেস পার্টনারিং ফাংশনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি লিটিগেশন অ্যান্ড করপোরেট কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএটি বাংলাদেশে যোগদানের আগে ফারাহ নূর দেশের শীর্ষস্থানীয় আইনি প্রতিষ্ঠানে আইন পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস ট্রেনিং প্রোগ্রামে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফারাহ নূর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও হংকং-এ বিভিন্ন আন্তর্জাতিক পেশাগত উন্নয়ন কর্মসূচি ও বিশেষায়িত প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

নতুন দায়িত্বে ফারাহ নূর বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদকে সহায়তার পাশাপাশি গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা