× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বংশালে হেলমেট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:১৬ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২০:২৩ পিএম

ঢাকার বংশাল চৌরাস্তা সংলগ্ন মুকিম বাজারে একটি হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস

ঢাকার বংশাল চৌরাস্তা সংলগ্ন মুকিম বাজারে একটি হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস

ঢাকার বংশাল চৌরাস্তা সংলগ্ন মুকিম বাজারে একটি হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রবিবার রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মুকিম বাজারের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মাথায় ৬টা ৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রাত ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা