× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডি ৩২ নম্বরে গ্রেপ্তার যুবক কারাগারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:৫১ পিএম

ধানমন্ডি মডেল থানা। ছবি: রাব্বি

ধানমন্ডি মডেল থানা। ছবি: রাব্বি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে গ্রেপ্তার হওয়া অর্ণব দাসকে (৩২) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শুনানি শেষে শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেয় বলে ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার আব্দুল্লাহ নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে অর্ণবকে আটক করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ দাবি করে। পরে ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এবং অর্ণবকে গ্রেপ্তার দেখান।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে মিছিলে সমবেত হয়। তারা দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন। পরে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রকাশ করেছেন। তার কাছ থেকে পাওয়া তথ্য ও নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত অব্যাহত আছে। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

পুলিশ আরও জানায়, মিছিল করার জন্য আসামি অর্ণবসহ ১০০ থেকে ১৫০ জনের বেশি সাদা হায়েস মাইক্রোবাসে করে সমবেত হন।

আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে শুনানির সময় অর্ণবকে এজলাসে হাজির না করে হাজতখানায় রাখা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা