× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলিফ্যান্ট রোডে ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহকর্মী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৭:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে মোছা. রত্না আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১০তলা ওই ভবনের ৯তলা থেকে শনিবার দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রত্না আক্তারকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন জানান, রত্না আড়াই মাস ধরে ওই বাসায় কাজ করছিলেন। বেলা ১১টার দিকে তিনি নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমগীর বলেন, “রত্নাকে জিজ্ঞাসা করলে ও বলত, ‘বাসার মালিক আমাকে খাইয়ে দেয়, আমাকে উনারা সবাই ভালোবাসে।’ কী কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, এই বিষয়টি আমরা কিছুই বলতে পারব না। আড়াই মাস আগে আমি ওই বাসায় কাজে দিয়েছিলাম তাকে।”

তিনি আরও জানান, রত্না সিলেট জেলার মো. দুলাল মিয়ার মেয়ে। দুই বোনের মধ্যে তিনি ছোট ছিলেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা