× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুত্বের সেতুবন্ধনে এসএসসি-৮৬-এর আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২২:৪৪ পিএম

বন্ধুত্বের সেতুবন্ধনে এসএসসি-৮৬-এর আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্ধুত্বের সেতুবন্ধনে এসএসসি-৮৬-এর আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ়, প্রাণবন্ত ও বিস্তৃত করার প্রত্যয়ে ‘এসএসসি-৮৬ বাংলাদেশ’ উত্তর জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। 

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি পার্টি সেন্টারে শুক্রবার এই বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের বন্ধুদের পুনর্মিলন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠানটি এক ভিন্নমাত্রার উৎসবে রূপ নেয়।

অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানানো হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয়জীবনের বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম নির্মল ও অমলিন অধ্যায়। কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব কিংবা জীবনের নানা বাস্তবতায় সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হলেও আন্তরিকতার টান থাকলে সেই সম্পর্ক আবারও সজীব হয়ে ওঠে।

সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ আক্তার এবং কেন্দ্রীয় সংগঠক ও সিনিয়র সাংবাদিক ফসিহ উদ্দীন মাহতাব সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তারা বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্মিলিত অংশগ্রহণ এবং নতুন প্রজন্মের কাছে বন্ধুত্বের ইতিবাচক মূল্যবোধ তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, একটি ব্যাচের বন্ধুত্ব কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। নিয়মিত মিলনমেলা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এই বন্ধনকে আরও অর্থবহ করে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আজাদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সেলিম খান, উত্তর জোনের সভাপতি ইকবাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকীসহ রাজধানীর বিভিন্ন জোনের নেতৃবৃন্দ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

আলোচনা পর্ব শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশিত গান ও স্মৃতিচারণে ফিরে আসে কৈশোরের সেই দুরন্ত দিনগুলো। সুরের মূর্ছনা আর পুরোনো দিনের আড্ডায় সবাই যেন একই সময়ের সহপাঠী হয়ে ওঠেন, যেখানে বয়সের ব্যবধান কিংবা পদের গাম্ভীর্য কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য কেবল আনন্দ-উৎসব নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্বকে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করে আরও বিস্তৃত করা। ভবিষ্যতেও ‘এসএসসি-৮৬ বাংলাদেশ’-এর বিভিন্ন জোনে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

স্মৃতি, সুর আর বন্ধুত্বের একরাশ মুগ্ধতা নিয়ে শেষ হয় সন্ধ্যার আয়োজন। তবে অনুষ্ঠান শেষ হলেও অংশগ্রহণকারীদের মনে থেকে যায় সেই নির্মল বন্ধুত্বের অনুরণন—যা সময়ের সঙ্গে পুরোনো হয় না, বরং স্মৃতির আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা