× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে এক দিনে দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৭:২৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীতে পৃথক স্থান থেকে এক দিনে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কামরাঙ্গীরচর হাসান নগর ও উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণী এলাকা থেকে বৃহস্পতিবার এসব মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত অটোরিকশা চালক মো. নয়ন (৩০) শরীয়তপুর জেলার জাজিরা থানার বয়াতিকান্দি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি কামরাঙ্গীরচর হাসান নগর সিকদার স্কুলের গলির ষষ্ঠ তলা বিল্ডিং এ সিড়ি রুমে থাকতেন।  

অপর নিহত প্রাইভেট কার চালক মো. রবিউস সানি (৩১) কুমিল্লা সদরের আদর্শ নগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি উত্তর বাড্ডার জামতলা স্বাধীন সরণি এলাকায় ভাড়া থাকতেন।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াদ মাহমুদ নাহিদ বলেন, “খবর পেয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কামরাঙ্গীরচর হাসান নগর সিকদার স্কুলের গলির নির্মাণাধীন ছয়তলা ভবনে সিড়ি সংলগ্ন বাঁ পাশের একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি বলেন, “আশেপাশে স্থানীয়দের মুখে জানতে পারি নিহত পেশায় একজন অটোরিকশা চালক ছিল। তার একটি পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে। মার্চ মাসে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায় সন্তানকে নিয়ে। নিহত আর্থিক সমস্যায় ভুগছিল। বেশ কিছুদিন হতাশাগ্রস্থ ছিলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত দত্ত বলেন, “খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি জামতলা এলাকার একটি সাততলা বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনের প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।” 

তিনি বলেন, “আশেপাশে লোকের মুখে জানতে পেরেছি নিহত রবিউস সানি পারিবারিক ও অফিসিয়ালি বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত দুশ্চিন্তায় ভুগছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা