× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর শ্যামলীতে টিনশেড ঘরে আগুন, পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৬:৩৮ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৬:৩৯ পিএম

ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার কয়েকটি টিনশেড ঘরে আগুন লেগেছে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার কয়েকটি টিনশেড ঘরে আগুন লেগেছে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকার শ্যামলী এলাকায় কয়েকটি টিনশেড ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার বিকেলে আগুনের এই সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১৫ মিনিটে শ্যামলীর ৩ নম্বর রোডে (ঢাকা উদ্যানের পার্শ্ববর্তী এলাকা) আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ৩টা ৩০ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণ কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, “বিকেল সোয়া ৩টার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় বাড়তি ইউনিটের প্রয়োজন পড়েনি। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা