বাসস
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২৩:০৪ পিএম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়া-এর এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।
এ সময় দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ আটক করা হয়।
দুই যাত্রীর কাছ থেকে আটকরা বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।