× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৮:০৭ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৮:০৯ পিএম

বনানী থানা। ফাইল ছবি

বনানী থানা। ফাইল ছবি

ঢাকার মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। 

এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অন্যরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। 

মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—আসলাম মিয়া, আশিকুল ইসলাম, মো. মাহফুজুর রহমান সিয়াম ও মো. মনির হোসেন। 

তাদের মধ্যে আসলাম ও আশিকুল সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী এবং কলেজটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। 

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০-৪০ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। 

এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়। আটকের সময় মিছিলকারীদের মধ্যে থেকে কয়েকজন নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয় বলে জানান তিনি।

ওসি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা