প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো। ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে কর্মরত সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলির তালিকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা রয়েছেন।
ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখার উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীর সই করা পৃথক আদেশে সোমবার এ বদলির তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসাইনকে বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে তাকে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। এর আগে তাকে ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলির আদেশ হয়েছিল।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুর এলাকায় এবং সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্ব এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন শাখায় বদলি করা হয়েছে।
উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্ব এলাকায় দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩-এ পদায়ন করা হয়েছে।
অন্যদিকে পিওএম পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহীদুল ইসলামকে লজিস্টিক বিভাগের অস্ত্রাগার শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) তানিয়া সুলতানার বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।