× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে বিএনপির কর্মী গুলিবিদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২০:৪৬ পিএম

বিএনপির এক গুলিবিদ্ধ কর্মীকে শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ছবি: নাসিম চৌধুরী

বিএনপির এক গুলিবিদ্ধ কর্মীকে শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ছবি: নাসিম চৌধুরী

রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে। অন্যদিকে যারা গুলি করেছেন, তারা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে সন্ধা ৭টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আলমগীরকে হাসপাতালে নিয়ে আসেন তার চাচা মো. আশিক। আলমগীরের মাথা ও পেটের ডান পাশ এবং নিতম্বে গুলি লেগেছে বলে জানিয়ে তিনি বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১-এর মিল্লাত ক্যাম্পের একটি দোকানে চা পান করছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল, বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে করে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি করেন।

তিনি আরও জানান, মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর রোডের বাসিন্দা আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। পাশাপাশি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির কর্মী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছেন। তার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা