× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাচারকালে ৬টি গোখরা সাপ উদ্ধার, আটক ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৬:২১ পিএম

ঢাকার শাহবাগে শুক্রবার পাচারের উদ্দেশ্যে রাখা ছয়টি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার শাহবাগে শুক্রবার পাচারের উদ্দেশ্যে রাখা ছয়টি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার শাহবাগে পাচারের উদ্দেশ্যে রাখা ছয়টি বিষধর গোখরা সাপ উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

শাহবাগ থানার বঙ্গবাজার এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করা হয়। এ সময় বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মনির মাহমুদ মামুন নামের একজনকে আটক করা হয়েছে।

বন অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আগারগাঁওয়ের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল বঙ্গবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার কনজারভেশন সোসাইটির স্বত্বাধিকারী আদনান আজাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়।

অভিযানে পাচারের জন্য মজুত রাখা ৬টি জ্যান্ত গোখরা সাপ উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় মো. মনির মাহমুদ মামুনকে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা জানান, আটক করা ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত সাপগুলো বন অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে এবং দ্রুতই এগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা