প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২৩:৩৭ পিএম
গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে বুধবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফাইল ছবি
গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকার গুলশানের একটি বাসা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার রাত ১০টার দিকে গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে করে সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।