× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মী নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৫:০৮ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৫:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা মোহাম্মদপুরে বাসার ছাদ থেকে পড়ে মো. সুরুজ শেখ (৪০) নামের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

ঢাকা উদ্যানে চন্দ্রিমা মডেল টাউনের একটি ৩ তলা বাসায় ফুলের টবে পানি দেওয়ার সময় বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুরুজ শেখ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাজুয়াবটেক গ্রামের মৃত ভাদুরি শেখের সন্তান।

নিহতের ভাতিজা মোহাম্মদ বাবু বলেন, “আমার চাচা পেশায় একজন নিরাপত্তা কর্মী। সে সকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসার তৃতীয় তলায় ফুলের টবে পানি দিচ্ছিলেন। দেওয়ার সময় অসাবধানতাবশত হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা