× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১১:১৪ এএম

রাজধানীতে সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। ছবি: সংগৃহীত

রাজধানীতে সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মালিবাগ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, “জিসান গ্রুপের অন্যতম সহযোগী ও মাদক কারবারি মো. স্বাধীন আহমেদ রনি (৩৫) মালিবাগ এলাকায় অবস্থান করছেন বলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে র‍্যাব। পরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, “এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও দুটি ওয়াকিটকি চার্জার জব্দ করা হয়।”

মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, “রনির দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের আরও দুই সহযোগী মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো. মেহেদী হাসানকে (২৪) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদের ঘর থেকে তিনটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), পাঁচটি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের হয়ে খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তারা বিভিন্ন নির্মাণাধীন স্থাপনার মালিক ও ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা