× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়দাবাদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২০:১২ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ২০:১২ পিএম

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

ঢাকার যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার কনস্টেবল মহিবুল্লাহর বরাত দিয়ে তিনি আরও জানান, রবিবার সকালের দিকে সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে; প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা