× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও ইতিহাস সংরক্ষণে কার্যকর উদ্যোগের আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২১:০৩ পিএম

ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার নারীগ্রন্থ প্রবর্তনার উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানে সংগ্রামী নারী: অশ্রুর শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাইল ছবি

ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার নারীগ্রন্থ প্রবর্তনার উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানে সংগ্রামী নারী: অশ্রুর শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাইল ছবি

নারীগ্রন্থ প্রবর্তনার উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানে সংগ্রামী নারী: অশ্রুর শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের নিহত, আহত, সংগ্রামী নারী-পুরুষ এবং অংশগ্রহণকারীদের আত্মত্যাগ, সাহস ও অবদান যথাযথভাবে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, সাবেক উপদেষ্টা ও নারীগ্রন্থ প্রবর্তনার সভাপতি ফরিদা আখতার, ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ, শহীদ আনাসের মা সানজিদা খান, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়ের মা সামসি আরা জামান, শহীদ সৈকতের বোন সেবন্তি, জুলাই আন্দোলনে নিহত মো. সোহেলের মা রহিমা বেগম, হৃদয়ের বড় ভাই ইব্রাহিম এবং গণসংহতি আন্দোলনের তাসলিমা আখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উবিনীগের পরিচালক সীমা দাস সীমু।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণআন্দোলন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন। এ আন্দোলনে বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগ, সংগ্রাম ও অবদান যথাযথভাবে নথিবদ্ধ ও সংরক্ষণের পাশাপাশি শহীদদের পরিচয়, জীবনের গল্প এবং গণঅভ্যুত্থানের বাস্তব অভিজ্ঞতা গবেষণাভিত্তিকভাবে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে সংগ্রামী নারীদের ভূমিকা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আন্দোলনে নারীরা রাজপথে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি সংগঠন, সমন্বয়, আহতদের সহায়তা, তথ্য আদান-প্রদান এবং নানা প্রতিকূলতার মধ্যেও আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের সাহস, নেতৃত্ব, আত্মত্যাগ এবং নেপথ্যের অবদানকে সমান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে তাঁদের অভিজ্ঞতা, স্মৃতি ও সংগ্রামের ইতিহাস গবেষণা, প্রকাশনা, মৌখিক ইতিহাস সংরক্ষণ এবং প্রামাণ্য দলিল তৈরির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, একটি জাতির ইতিহাস কেবল রাজনৈতিক ঘটনাপ্রবাহে সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের ত্যাগ, সংগ্রাম ও আত্মদানের মধ্য দিয়েই ইতিহাস নির্মিত হয়। তাই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণে ব্যক্তি, পরিবার, গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ফরিদা আখতার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়; এটি মানুষের মর্যাদা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রতিফলন। এ গণঅভ্যুত্থানের ইতিহাস, বিশেষ করে শহীদ ও সংগ্রামী নারী-পুরুষের আত্মত্যাগ, সঠিকভাবে সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব”।

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়; ব্যক্তি, পরিবার, গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও নাগরিক সমাজেরও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি নির্ভরযোগ্য ও প্রামাণ্য ইতিহাস পায়”।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, নিহত পরিবারের সদস্য, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা