× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতভর কোস্ট গার্ডের অভিযান, ৯৬০০ কেজি পলিথিন জব্দ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২০:০১ পিএম

ঢাকার চকবাজারে কোস্ট গার্ডের অভিযানে শনিবার বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ছবি: কোস্ট গার্ড

ঢাকার চকবাজারে কোস্ট গার্ডের অভিযানে শনিবার বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ছবি: কোস্ট গার্ড

ঢাকার চকবাজারে কোস্ট গার্ড বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সুজন জানান, ঢাকার চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন নুরজাহান মার্কেট এলাকায় শনিবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড পাগলা স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। 

পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

ঢাকার চকবাজারে কোস্ট গার্ডের অভিযানে শনিবার বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ছবি: কোস্ট গার্ড

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা