× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডা-শাহবাগ থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৭:০০ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: মো. রিয়াদ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: মো. রিয়াদ

রাজধানীর বাড্ডা ও শাহবাগ এলাকা থেকে বুধবার অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ দিন প্রথমে সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার গুদারাঘাট লেকপাড় থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘আমরা বাড্ডা থানাধীন গুদারাঘাট লেকপাড় এলাকায় অজ্ঞত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পাই। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই হাফিজুর বলেন, ‘আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

এরপর বিকাল ৪টার দিকে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, পুলিশ খবর পেয়ে সুফিয়া কামাল হলের বিপরীত পাশের রাস্তার ওপর থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত ব্যক্তি একজন ভবঘুরে। তিনি ওই এলাকায় মাদক সেবন করতেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে উল্লেখ করে এসআই নাজমুল বলেন, সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা