× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে টিসিবি পণ্যের লাইনে দেয়াল ধস, নিহত ২

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৬:১৮ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৯:১১ পিএম

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। ছবি: ভিডিও থেকে

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। ছবি: ভিডিও থেকে

মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের মিরপুরের ‘লাভ রোড’ এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন নাসিমা বেগম। তিনি পাশের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তি আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টা ২৬ মিনিটের দিকে হঠাৎ কলেজের পেছনের পুরোনো দেয়ালটি ভেঙে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর পড়ে। এতে অন্তত আটজন আহত হন। পরে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। 

ওসি বলেন, “ওই স্থানে প্রতিদিনই টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়। তুলনামূলক কম দামে পণ্য কিনতে বিপুলসংখ্যক মানুষ সেখানে লাইনে অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়লে কয়েকজন ইটের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত ভাঙা দেয়াল সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন”।

ওসি জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশের একটি মোবাইল টহল দল দ্রুত সেখানে পৌঁছে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাফিজুর রহমান বলেন, “উদ্ধার হওয়া আটজনের মধ্যে নাসিমা বেগমকে জাতীয় পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত এক অজ্ঞাতপরিচয় পুরুষকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহতদের মধ্যে একজন নারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু এবং বহু বছরের পুরোনো দেয়ালটি দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার কারণ ও দেয়াল ধসের পেছনের দায়-দায়িত্ব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা