মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৮:২২ পিএম
প্রতীকী ছবি
ঢাকার হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে শেখ জাহিদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রবীন জানান, দুপুর দেড়টার দিকে পুলিশ প্লাজার পিছনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সঙ্গে ধাক্কা লেগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, নিহত জাহিদে বাসা রামপুরার ৪৪৭ নং বাসার জামিল হোসেনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।