সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মসজিদটি ভেঙে ফেলা হয়। ছবি: ভিডিও থেকে
সোহরাওয়ার্দী উদ্যান থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল রাজীব শাহের ভাসমান মসজিদটি উচ্ছেদ করা হয়েছে।
সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মসজিদটি ভেঙে ফেলা হয়।
বিগত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় ছিল মসজিদটি। উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মাঝামাঝি স্থানে করা হয় মসজিদটি।
সেখানে ইট, কার্পেট ও জায়নামাজ বিছিয়ে, উপরে টানিয়ে করা হয় নামাজের ব্যবস্থা। অজুর পানির জন্য বসানো হয় ট্যাঙ্কি। ছিল ওয়াশরুমের ব্যবস্থাও।
ভাসমান সেই মসজিদে কয়েকটি কুরআন, রেহেল, কুরআনের বঙ্গানুবাদ, কয়েকটি ট্রাংক ছিল।
উদ্যানের টোকাই ও ভ্রাম্যমাণ পানি বিক্রেতারা জানান, কয়েক মাস আগে এখানে থাকা শুরু করেন রাজীব শাহ। পরে তিনি ধান লাগান। বেশ কয়েকটি ফুলগাছও লাগা। নিজের থাকার জন্য ছোট্ট খুপড়ি ঘরও করেন। একপর্যায়ে নিজ উদ্যোগে রাজীব মসজিদ নির্মাণ করেন।