প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:১৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ২২:৫৯ পিএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: উইকিপিডিয়া
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ শনিবার রাত সাড়ে ১০টায় এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায় শনিবার রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্য মতে, রাত ৯টা ২৩ মিনিটে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।