× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:০১ পিএম

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত নতুন কমিটির সভাপতি হয়েছেন এনটিভির নূরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান, এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম।

নির্বাহী সদস্য বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির, লুৎফর রহমান শিকদার।

সাধারণ সভায় ৭ সদস্যের একটি উপষ্টো পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ফরিদ হোসেন। সভার শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী সংগঠনের চার সদস্যের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

প্রয়াত সদস্যরা হলেন, আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম।

এছাড়াও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জী, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা