× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাফরুলে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত দুই

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ০৯:৪২ এএম

নিহত ইউসুফ (বাঁয়ে) ও মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন নালাম সরদার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নিহত ইউসুফ (বাঁয়ে) ও মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন নালাম সরদার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কাফরুলে ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১১টার দিকে।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

আহত মনির হোসেন (৩২) ও নালাম সরদার (৪৫) বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইউসুফ আলী (৪৫) কাফরুল থানার যুবদলের বিএনপির কর্মী ছিলেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মামুন ও সজীব জানান, রাত ১১টার দিকে মিরপুর-১৩-এর ই-ব্লকে ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাতপরিচয় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

তারা আরও জানান, নিহত ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার শাকরাল এলাকায়। তিনি মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি কাফরুল এলাকায় বসবাস করতেন।

আহত মনির হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়। তিনি মালেক শিকদারের ছেলে। তার বাম পায়ে গুলি লেগেছে। পেশায় তিনি ফুটপাতে কাপড়ের ব্যবসায়ী।

অপর আহত নালাম সরদারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলাবালিয়া এলাকায়। তিনি ইয়াসিন সরদারের ছেলে। তার মাথার ডান পাশে গুলি লেগেছে। পেশায় তিনি ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মিরপুর এলাকা থেকে গুলিবিদ্ধ তিনজনকে ঢামেকে আনা হয়। তাদের মধ্যে ইউসুফ আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মনির হোসেনের বাম পায়ে এবং নালাম সরদারের মাথার ডান পাশে গুলি লেগেছে। নালাম সরদারের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা