× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২০:৫০ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ২১:২৫ পিএম

বোম্ব ডিসপোজাল ইউনিট ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে পেট্রোল বোমা শনাক্ত করে। ছবি: ভিডিও থেকে

বোম্ব ডিসপোজাল ইউনিট ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে পেট্রোল বোমা শনাক্ত করে। ছবি: ভিডিও থেকে

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে রাখা একটি পেট্রোল বোমা উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

শাপলা চত্বর এলাকায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মতিঝিলের শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় লোকজন। ছাতার ভেতর থেকে আলো জ্বলতে দেখলে তারা বিষয়টি মতিঝিল থানায় জানান। খবর পেয়ে পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে পেট্রোল বোমা শনাক্ত করে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের একাংশ ঘিরে ফেলা হয় এবং সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এরপর নিয়ন্ত্রিত পদ্ধতিতে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দের সৃষ্টি হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা একটি ছাতা রেখে যায়। ছাতার ভেতরে আলো জ্বলতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ছাতার ভেতরের বস্তুটিকে বোমা হিসেবে শনাক্ত করে এবং ঘটনাস্থলেই নিরাপদে ডিসপোজ করে”।

তিনি আরও বলেন, “ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বোমাটি সেখানে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া আলামত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে”।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা