× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সাংবাদিকদের প্রতি আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৫:২৯ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৫:৫০ পিএম

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বুধবার সকালে ঢাকার সার্কিট হাউস রোডে ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে ‘সাংস্কৃতিক আগ্রাসন রোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বুধবার সকালে ঢাকার সার্কিট হাউস রোডে ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে ‘সাংস্কৃতিক আগ্রাসন রোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির যুগে অপসংস্কৃতির আগ্রাসন রোধ এবং দেশীয় ঐতিহ্য রক্ষায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি আকর্ষণীয়ভাবে তুলে ধরতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বুধবার সকালে ঢাকার সার্কিট হাউস রোডে ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে ‘সাংস্কৃতিক আগ্রাসন রোধ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) সভাপতিত্বে এবং উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

আলোচনায় অংশ নেন দৈনিক বাংলাদেশের খবরের প্রাক্তন সিটি এডিটর কাওছার হোসেন খন্দকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এইচ এম আল আমীন,  ডিইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল  আমিন, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের স্টাফ  রিপোর্টার ফারুক আহমাদ আরিফ, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার পীর জোবায়সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সৈয়দ আবদাল আহমদ দাবি করেন, আধিপত্যবাদী শক্তি ভারত নানা কৌশলে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। তাদের শক্তিশালী স্যাটেলাইট টিভি, হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে বিশাল বাণিজ্যক বাজারের মাধ্যমে এই আগ্রাসন চালাচ্ছে। আমাদের এসব কালচার থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজস্ব সংস্কৃতিতে মনোনিবেশ করতে হবে।

তিনি বলেন, দেশীয় সংস্কৃতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা ধারণের মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলা সম্ভব।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ আবদুল বাছির।

তিনি বলেন, বাংলাদেশের লোকসংগীত (বাউল, ভাটিয়ালি, জারি-সারি), কারুশিল্প (নকশিকাঁথা, মসলিন), পহেলা বৈশাখ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে এ দেশের মূল সাংস্কৃতিক শক্তি।

নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের পাশাপাশি তথ্য ও মিডিয়া সাক্ষরতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রবন্ধে সাংবাদিকদের জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে দেশীয় লোকসংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নিয়মিত প্রতিবেদন ও তথ্যচিত্র প্রকাশ, অপসংস্কৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতা, প্রান্তিক শিল্পীদের কাজ তুলে ধরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় সংস্কৃতিভিত্তিক ইতিবাচক ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট প্রচার।

তিনি বলেন, আমরা ব্যক্তি হিসেবে যা ধারণ, লালন ও ব্যবহার করি

তাই হচ্ছে সংস্কৃতি। আর এটি নির্মাণে কাজ করে তার পরিবার। একটি পরিবারেই গড়ে তোলা হয় সাংস্কৃতিক মূল ভিত্তি।

কাওছার হোসেন খন্দকার বলেন,  বিশ্বের অনেক উন্নত দেশ আমাদের  সম্পদ গ্রাস করে তারা নিজেদের সমৃদ্ধ করেছে। এখন তারা আমাদের দরিদ্র হিসেবে উল্লেখ করে।

তিনি সাংস্কৃতিক আগ্রাসনের দিকটি উল্লেখ করে বলেন, ভারতের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে স্যাটেলাইটের মাধ্যমে কাজ করছে। এতে আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট করতে ভূমিকা রাখছে।

তিনি এ থেকে মুক্তি পেতে পারিবারিক ও ধর্মীয় শিক্ষাকে তুলে ধরার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং বিদেশি চলচ্চিত্র ও বিনোদনমূলক কনটেন্টের অতি বিস্তারে দেশের তরুণ সমাজের রুচি ও জীবনধারায় নেতিবাচক পরিবর্তন আসছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

তাদের দাবি দেশীয় ভাষা, পোশাক ও খাদ্যাভ্যাসে বৈশ্বিক প্রভাব বাড়ছে, যা আমাদের নিজস্ব সংস্কৃতিকে সংকটের মুখে ফেলছে।

ফারুক আহমাদ আরিফ বলেন, আমাদের ব্যক্তিত্ব ও মননের মূল পরিচয় প্রকাশ পায় তার আচার-আচরণ ও কর্মক্ষেত্রে। তাই আমাদের সাংস্কৃতিক বলয় এমনভাবে গড়ে তুলতে হবে যাতে পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তা বিস্তৃত করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা