× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৩ জন দগ্ধ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১১:২১ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ভাটারায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বাসায় মঙ্গলবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) ও তার ভগ্নী হাফসা (০৮)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সকাল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোড ছয়তলা ভবনের নিচ তলায় থাকতেন। ভোরের দিকে বিকট শব্দে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে যাওয়া হয়।

ডা. শাওন বিন রহমান বলেন, “শাহিনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে, তার স্ত্রীর ফাহিমার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে ও তাদের ভগ্নী হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা