× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচ্ছন্নতার বার্তা দিয়ে ডিএনসিসির ব্যতিক্রমী পোস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফাইল ছবি

‘প্রিয় দলের’ (আর্জেন্টিনা) হারকে ঘিরে ফুটবল সমর্থকদের আবেগের সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক বার্তা মিলিয়ে ব্যতিক্রমী একটি সচেতনতামূলক পোস্ট করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ফেসবুক পোস্টে ডিএনসিসি লিখেছে, “প্রিয় দল হেরেছে, সমস্যা নেই!

চোখের পানি মুছে নিন-তবে টিস্যু রাস্তায় নয়, নির্দিষ্ট স্থানে ফেলুন!”

পোস্টটি প্রকাশের ১০ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার রিয়েকশন, ৯০০-এর কাছাকাছি শেয়ার এবং দুই শতাধিক মন্তব্য পড়েছে।

মন্তব্যের ঘরে একজন লাভ রিয়েকশন দিয়ে লিখেছেন, “যদিও আমি আর্জেন্টিনার সার্পোটার, তবে পোস্ট মারাত্মক।”

আরেকজন মন্তব্য করেছেন, “এই ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ আরো পেতে চাই। দারুণ।”

তবে শুধু প্রশংসাই নয়, বাস্তব দিক নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

একজন লিখেছেন, “ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কয়টা নির্দিষ্ট জোন করা হয়েছে? আমরা জানতে চাই।”

আবার ডিএনসিসির সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার ধরন নিয়ে রসিকতা করে একজন মন্তব্য করেছেন, “আমি নিশ্চিত সিটি কর্পোরেশন একজন মজার মানুষ ডিজিটাল মার্কেটার হিসেবে হায়ার করছে।”

ব্যতিক্রমী উপস্থাপনায় জনসচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা তৈরি করেছে।

একই সঙ্গে পোস্টটির মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়ার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা