× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৫:২৮ পিএম

সাঈদ আহমেদ খান ও সালাহ উদ্দিন জসিম। ফাইল ছবি

সাঈদ আহমেদ খান ও সালাহ উদ্দিন জসিম। ফাইল ছবি

ঢাকস্থ্য কুমিল্লা সাংবাদিক ফোরামের (সিজেএফডি) ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম।

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শরীফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন ও এমএস দোহা, বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইন প্রমুখ।

সংগঠনটির সহ-সভাপতি পদে সালাম ফারুক ও মোসাম্মৎ নাসরীন সুলতানা, যুগ্ম-সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ও ফারজানা আফরিন, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহনেওয়াজ বাবলু ও দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম।

সংগঠনটির সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল, আন্তর্জাতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াসিন রানা, ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব শিকদার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দিদারুল আলম দিদার, মোহাম্মদ আব্দুল ওদুদ, মো. আবু তাহের, কমল চৌধুরী ও শারমিন সুলতানা রিমা নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা