× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেমরা পুলিশ লাইনে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১২:২৩ পিএম

ডেমরা পুলিশ লাইন। ফাইল ছবি

ডেমরা পুলিশ লাইন। ফাইল ছবি

ঢাকার ডেমরা পুলিশ লাইনে নিজ কক্ষে পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

অচেতন অবস্থায় শুক্রবার ভোরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের সাদেকের ছেলে।

নিহতের চাচা সোহাগ জানান, সাইদুল প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেন। 

তিনি বলেন, জানতে পেরেছি পারিবারিক কলেজের জেরে ডিপ্রেশন ছিল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস দিয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা