× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ মাসের শিশুকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২২:২৩ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২২:২৭ পিএম

নিহত শিশু রাফা। ছবি: সংগৃহীত

নিহত শিশু রাফা। ছবি: সংগৃহীত

ঢাকার তুরাগে পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগে উঠেছে বাবার বিরুদ্ধে ।

তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিসাধীন  অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

বাবা কবির হোসেন পেশায় রিকশাচালক। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে থাকতেন।

নিহত শিশু রাফার মা লিমা আক্তার জানান,আমার স্বামী একজন ব্যাটারি চালিত অটো রিকশাচাল চালক।  বুধবার সন্ধ্যায় আমার স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চোখের সামনে মেয়েকে পা ধরে মাথার উপর উঠুয়ে  আছাড় মারে।

পরে বাচ্চাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এঘটনার পর স্থানীয় লোকজন কবির হোসেনকে পুলিশের সোপর্দ করে। 

লিমা আক্তার আরও জানান, তাদের গ্রামের বাড়ি  নেত্রকোনা জেলা আটপাড়া থানার বিষ্ণুপুর গ্রামে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা