× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িলে ট্রেনের ধাক্কা

চাকরির আশায় ঢাকায় এসে প্রাণ গেল যুবকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. রাকিব (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। 

রাস্তা পারাপারের সময় রবিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করে। 

নিহত রাকিব ভোলা জেলার খান থানার চরখলিফা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করা রাকিব আজ ঢাকায় এসেছিলেন চাকরির উদ্দেশ্যে। তিনি কুড়িল বিশ্বরোড এলাকায় তার আত্মীয়র বাসায় যাচ্ছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আবু রায়হান বলেন, “সকালে বৃষ্টিতে আমি কর্মস্থলে যাওয়ার সময় দেখতে পাই কুড়িল বিশ্বরোড রেললাইনে এলাকায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা