× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম

সভাপতি ফেরদাউস মোবারক, সম্পাদক জিয়াউল হক সবুজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

সভাপতি ফেরদাউস মোবারক এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজ। ছবি: সংগৃহীত

সভাপতি ফেরদাউস মোবারক এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজ। ছবি: সংগৃহীত

ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রধান বার্তা সম্পাদক ফেরদাউস মোবারক ও বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের বাণিজ্য সম্পাদক জিয়াউল হক সবুজ চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত বুধবার রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক খবরের কাগজের নগর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সভায় দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. খাদিমুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হচ্ছেন সহসভাপতিÑ দৈনিক আমাদের সময়ের আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকÑ দৈনিক সমকালের মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদকÑ দৈনিক ভোরের কাগজের মীম ওবায়দুল্লাহ, অর্থ সম্পাদকÑ দৈনিক খবরের কাগজের মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদকÑ দৈনিক বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন এবং প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদকÑ মুহূর্ত-এর সম্পাদক শাহানাত মাসুম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেনÑ প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, বিদায়ী সভাপতি আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের ফাইজুল ইসলাম, খবরের কাগজের জাহাঙ্গীর আলম, দৈনিক মানবজমিনের মো. আল আমীন, নকশী ডট টিভির সম্পাদক মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের সৈয়দ রাশিদুল হাসান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা