× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিক নিহত, দগ্ধ ১

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: বাসস

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: বাসস

ঢাকার বংশালে মোটরসাইকেল পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় নাজমুল (৩৩) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

নিহত দেলোয়ার ওই দোকানের মালিক ছিলেন।

বংশাল থানাধীন মুকিম বাজার সিয়া গলির ওই দোকানে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় দেলোয়ার ও নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। তবে নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা হামিদুল জানান, সকালে হঠাৎ দোকানে আগুন ধরে গেলে দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন।

নিহত দেলোয়ার যশোরের শার্শা উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি বংশাল এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা