× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডিতে বর্ষাকালীন বইমেলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

রাজধানীর ধানমন্ডিতে দুই দিনব্যাপী

রাজধানীর ধানমন্ডিতে দুই দিনব্যাপী "গ্রন্থিক-এবং বই বর্ষাকালীন বইমেলা" আগামী ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে।

রাজধানীর ধানমন্ডিতে দুই দিনব্যাপী "গ্রন্থিক-এবং বই বর্ষাকালীন বইমেলা" আগামী ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বইপ্রেমীদের জন্য প্রথমবারের মতো এই মেলার যৌথ আয়োজন করছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’। শুক্র ও শনিবার (১০ ও ১১ জুলাই ) বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে ঢাকার  ধানমন্ডি (পুরাতন) ২৭ -এ রাপা প্লাজার ৫ম তলায়।

মেলায় গ্রন্থিক প্রকাশনের নিজস্ব বই ছাড়াও থাকছে দেশের প্রায় ১৫টি প্রতিষ্ঠানের বই। এছাড়া দুইদিনই মেলায় দেশের গুরুত্বপূর্ণ কবি, লেখক উপস্থিত থাকবেন, পাঠকের সঙ্গে আড্ডা দেবেন, অটোগ্রাফও দেওয়া হবে।

আয়োজক প্রতিষ্ঠান গ্রন্থিক প্রকাশনের প্রকাশক রাজ্জাক রুবেল বলেন, ‘এই বর্ষায় বই নিয়ে আমরা আসছি আপনার ঘরের পাশে স্লোগানকে সামনে রেখে ‘বর্ষাকালীন বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা। প্রথমবারের মতো যৌথভাবে এই আয়োজন করছি। আমাদের পরিকল্পনায় রয়েছে রাজধানীর আরও বেশ কয়েকটি স্থানে বইমেলা করার।  

সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, বছরব্যাপী বই নিয়ে নানা উদ্যোগের অংশ হিসেবে আমরা  বর্ষাকালীন বইমেলার আয়োজন করেছি। আমরা আশা করছি, বইপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণে সফল হবে এই আয়োজন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা