× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা খুন‘

দায় স্বীকার করে’ আরও এক আসামির জবানবন্দি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২০:২৯ পিএম

নিহত বিএনপি নেতা আবুল বাশার বাদশাহ। ছবি: সংগৃহীত

নিহত বিএনপি নেতা আবুল বাশার বাদশাহ। ছবি: সংগৃহীত

ঢাকার আদাবরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যার মামলায় আরও এক আসামি আদালতে ‘দায় স্বীকার করে’ জবানবন্দি দিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে সোমবার তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই হাফিজুর রহমান।

জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। 

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে রবিবার ভোরে পারভেজ নামের ওই আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর  আগে শনিবার নিরব, রিপন, সুমন মিয়া, মজনু মিয়া, শহীদ নামে পাঁচ আসামি আদালতে ‘দায় স্বীকার করে’ জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মিজান নামে আরেক আসামিও কারাগারে আছেন। তারও আগে শুক্রবার এ ঘটনায় সোয়েব হোসেন সোয়াইব ও মো. কবির নামে গ্রেপ্তার দুই আসামিকেও কারাগারে পাঠানো হয়।

ফুটবল বিশ্বকাপের ২৯ জুনের ব্রাজিল-জাপান ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশটির জয়ের পর সেই উদযাপন ঘিরে ১ জুলাই এক দ্বন্দ্ব তৈরি হয়।

সেখানে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বাদশা ও সভাপতি সাদ্দাম হোসেনকে কোপানোর অভিযোগ ওঠে। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশাহ।

ঘটনার তিন দিন পর ৪ জুলাই বাদশাহর স্ত্রী স্মৃতি আক্তার আদাবর থানায় মামলা করেন।

সেখানে মজনু, তার তিন ছেলে ও শহীদকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগে বলা হয়, বিশ্বকাপ ফুটবলে ২৯ জুন হওয়া ম্যাচে জয় পায় ব্রাজিল। জয় উদযাপনে আসামি নিরব উচ্চস্বরে বাঁশি বাজাতে থাকেন। ‘হৃদরোগে ভোগা’ হাবিবুর রহমান নামে একজন বাঁশি বাজাতে নিষেধ করেন। এতে নিরব ক্ষেপে তাকে মারতে যান।

অভিযোগে আরও বলা হয়, হাবিবুর রহমানের ভাগনে বিএনপি নেতা সাদ্দাম হোসেন বিষয়টি মীমাংসার জন্য আসামিদের নবোদয় হাউজিংয়ে তার অফিসে ডাকেন।

এরপর ৩০ জুন দুপুরে তিন আসামি সাদ্দামের টাকা-পয়সা ছিনিয়ে নিতে পথরোধ করেন। তখন হাবিবুর রহমানের ভাগনে পরিচয় পেয়ে আসামিরা আরও ক্ষিপ্ত হন এবং ধারালো অস্ত্র দিয়ে কপালে আঘাত করেন বলেও উল্লেখ করা হয়। 

মামলায় অভিযোগে বলা হয়, এ ঘটনার পর বিরোধ মেটাতে আসামিদের নিয়ে হাসান মিয়া লেদু নামে স্থানীয় একজন নবোদয় হাউজিংয়ের কাঁচাবাজার এলাকার একটি দোকানে সালিশের উদ্যোগ নেন।

মামলার অভিযোগে দাবি করা হয়, ১ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আসামিরাসহ স্থানীয় কিছু লোকজন দোকানে হাজির হন। আসামিরা সালিশ হবে বুঝতে পেরে সেখান থেকে বের হয়ে নবোদয় চার রাস্তার মোড়ে গিয়ে অবস্থান নেন।

সালিশের জন্য সাদ্দাম ও বাদশাও ওই দোকানে যান। কিন্তু আসামিরা চলে যাওয়ায় দোকানো জড়ো হওয়া ব্যক্তিরাও চলে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চার রাস্তার মোড়ে আসামিরা সাদ্দাম ও বাদশার ওপর হামলা করেন। চাকু ও চাপাতি দিয়ে দুজনকে কোপানো হয় বলেও দাবি করা হয়।।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।

পরে বাদশার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাদ্দাম বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা